মো. আল-আমিন হোসেন : দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনধারা ও জনসচেতনতা বাড়াতে রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। শনিবার (১১জুলাই) বেলা ৩ টায় সময় রাজশাহীর বিভিন্ন রোগের মানুষদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেন আমেরিকান ওয়েলনেস সেন্টার। সেমিনারে আমেরিকান ওয়েলনেস সেন্টার এর চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্ব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST)-এর ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক, দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, যুক্তরাষ্ট্র-এর কনসালট্যান্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মজিবুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ, অর্থ-উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী। প্রফেসর ড. মজিবুল হক তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বিশ্বজুড়ে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, কিডনি রোগ এবং...
Developed by BDITHOST