স্টাফ রিপোর্টার : বিশিষ্ট সাংবাদিক, লেখক ও চিকিৎসক ডা. নাজিব ওয়াদুদ দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক পদে যোগদান করেছেন। শনিবার তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভিন্ন সময় রাজশাহী থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তর জনপদ, দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তিনি ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), এসোসিয়েটেড প্রেস অব বাংলাদেশ (এপিবি), ডেইলি টেলিগ্রাফ, ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। নাজিব ওয়াদুদ দেশের একজন বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। তার প্রকাশিত গ্রন্থের...
Developed by BDITHOST