অনলাইন ডেস্ক : অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে এক বছরের জন্য লোনে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। আজ (বৃহস্পতিবার) লিওনেল মেসির দলটিতে তার অভিষেকও হয়েছে। যেখানে ২-১ গোলে ক্লাব অ্যাটলাসকে হারিয়েছে মায়ামি। এই জয় আরও বড় সাফল্যের শুরু বলে মন্তব্য করেছেন ডি পল। অন্যদিকে, তাকে পেয়ে বেশ উচ্ছ্বসিত তার জাতীয় দলের সতীর্থ মেসি। লিগস কাপের প্রথম ম্যাচে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ ভোরে অ্যাটলাসের মুখোমুখি হয় মায়ামি। আগের ম্যাচে মেসি-ডি পলরা গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন, সেদিন দলেরও জয় পাওয়া হয়নি। আজ তারা মাঠে নামতেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে মায়ামি। তাদের ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট। মেসি দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন। মায়ামির জয়ে সম্প্রচার চ্যানেলের মুখোমুখি হয়ে ডি পল বলেন, ‘সতীর্থ ও দলের...
Developed by BDITHOST