সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলপথে ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকে থাকা আন্তঃনগর ট্রেনগুলো পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ট্রেন চলাচলের জন্য ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন থেকে পরিকল্পনা অনুযায়ী ট্রেনগুলো এখন ছেড়ে দেওয়া হবে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ইতোমধ্যে চিলাহাটি এক্সপ্রেস ছাড়ার প্রস্তুতি নিয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, লাইনচ্যুতির কারণে বিকেল ৫টা পর্যন্ত রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস,...
Developed by BDITHOST