-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট): তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাষ্ট্রীয় ক্ষমতা কিছু সময়ের জন্য কোনো বক্তব্যকে নিষিদ্ধ করতে পারে, মানুষকে বিভ্রান্ত করতে পারে; কিন্তু চিরদিনের জন্য সব মানুষকে বিভ্রান্ত করা কিংবা জনগণের সম্মিলিত অনুভূতিকে বন্দি করে রাখা সম্ভব নয়। আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সাংবাদিক ইমরুল কায়েস রচিত ‘তারেক রহমান: নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগে ‘মাতৃভাষা প্রকাশ’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ¬¬ তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতি তার নিজের গতিতে চলে, স্রষ্টার আইন তার নিজের গতিতে চলে, জনগণের সম্মিলিত অনুভূতিও তার নিজস্ব গতিতে চলে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চক্রান্ত তাকে কেবল কিছু সময়ের...
Developed by BDITHOST