গণতন্ত্র ও সুশাসন কার্যকরভাবে প্রতিষ্ঠার জন্য নাগরিকের তথ্যপ্রাপ্তি অপরিহার্য। তথ্য জানার সুযোগ থাকলে জনগণ রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে সচেতন হয় এবং জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রশাসনিক অস্বচ্ছতা ও তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা বিদ্যমান থাকায় একটি প্রাতিষ্ঠানিক আইনের প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষাপটে জনগণের মৌলিক অধিকার সুরক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি এমন একটি আইন, যার মাধ্যমে রাষ্ট্রীয় ও নির্দিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার আইনগতভাবে নিশ্চিত করা হয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক কার্যক্রমকে উন্মুক্ত করা এবং জনগণকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা। “তথ্য জানা নাগরিকের মৌলিক অধিকার”—এই ধারণার মাধ্যমে আইনটি নাগরিককে ক্ষমতায়িত করে এবং রাষ্ট্র পরিচালনায় সচেতন অংশগ্রহণের সুযোগ...
Developed by BDITHOST