নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:১১। ১৮ জুন, ২০২৬।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এপ্রিল ২৬, ২০২৬ ৯:৪৩ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জধসরং ঝবহ সাক্ষাৎ করেন। সাক্ষাতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

রোববার (২৬ এপ্রিল) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।

আরও পড়ুনঃ  রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

তথ্যমন্ত্রী গত মার্চে স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটে অংশগ্রহণের স্মৃতিচারণ করে বলেন, স্ট্রাটেজিক কমিউনিকেশন সামিটের আয়োজন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। চমৎকার এ আয়োজনের জন্য তিনি তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। একক কোনো দেশের পক্ষে তা সম্ভব নয়, এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুনঃ  ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওর সাথে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের মধ্যে সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের কপি মন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এসময় তথ্যমন্ত্রী সরকারি পর্যায়ে দু’দেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

উল্লেখ্য, তুরস্ক সফরের সময় মন্ত্রীর সাথে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডিরেক্টরেটের পরিচালক প্রফেসর বুরহানউত্তীন দুরানের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।