মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর পৌর সদরের ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে গভর্নিং কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, গ্রুপিং ও সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় আবারও নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার সকাল ১০টায় নিয়োগ পরীক্ষার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষায় অংশ নিতে আগত প্রার্থীরা কলেজে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ সময় পার হলেও পরীক্ষা শুরু না হওয়ায় তারা বিক্ষোভ ও হট্টগোল শুরু করেন। পরবর্তীতে নিয়োগ কর্তৃপক্ষের অনুপস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের নোটিশ সাঁটানো হয়। অভিযোগ রয়েছে, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও শিক্ষক আব্দুস সালাম ডিসি ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে একাধিকবার তদন্তও পরিচালিত...
Developed by BDITHOST