মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চেয়ারম্যান আহ্বায়ক মুন্ডুমালা পৌর বিএনপি এবং সঞ্চালনা করেন মোঃ আতাউর রহমান সদস্য সচিব মুন্ডুমালা পৌর বিএনপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোঃ নুরুল ইসলাম যুগ্ম আহবায়ক তানোর উপজেলা বিএনপি। তিনি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আবুল কাশেম সাবেক আহ্বায়ক মুন্ডুমালা পৌর...
Developed by BDITHOST