মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা সদরের অর্কিড স্কুল এন্ড কলেজে মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে নবীন শিক্ষার্থীদের বরণ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান। সহকারী শিক্ষক মাহামুদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষানুরাগী ও দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক মামুনুর রশিদ মামুন, আল মদিনা কোরআন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন, তানোর প্রি-ক্যাডেট শিশু একাডেমির পরিচালক দেলোয়ার হোসেন, উদ্দীপক কোচিং সেন্টারের পরিচালক নুর হাসান মাহামুদ রাজা এবং গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতানসহ অন্যরা। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও...
Developed by BDITHOST