সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে সামাজিক উন্নয়ন সংগঠন একতা যুব সংঘ’র নিজস্ব অর্থায়নে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে থেকে বিকাল পর্যন্ত তানোর বিল কুমারী বিলে উপর নির্মিত সেতুর সংযোগ সড়কের ধারে ফলজ, বনজ এবং ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ২শ’ টি গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তানোর একতা যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেন রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওয়াশিমসহ কমিটির সকল সদস্য বৃন্দরা। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, তানোর সদরের যুবকদের নিযে চলতি মাসের ২ তারিখে তানোর একতা যুব সংঘের আত্নপ্রকাশ ঘটে। তানোর একতা যুব সংঘের আত্নপ্রকাশের পর প্রথম বারেরমত সদস্যদের নিজস্ব অর্থায়নে বুক্ষরোপন কর্মসুচী হাতে নেয়া হয়েছে রোপনকৃত বৃক্ষের তালিকায় রয়েছে মেহগুনী, শাল, ,কৃষ্ণচূড়া, তেতুল, পিয়ারা, জাম, চালতা, সেগুন, কদম, বট ও...
Developed by BDITHOST