মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ১৯ এপ্রিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টাকা ফেরত ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল চত্বরে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দেয়। এ সময় প্রধান শিক্ষক কৌশলে স্থান ত্যাগ করেন। পরে সাবেক সভাপতির আহ্বানে তিনি স্কুলে ফিরে আসেন। এরপর স্কুলের অফিস কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, উপজেলার কলমা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর নিয়মিত ২৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অভিযোগ রয়েছে, তাদের প্রত্যেকের কাছ থেকে অতিরিক্ত ৫০০ টাকা করে আদায় করা হয় এবং টাকা না দিলে প্রবেশপত্র আটকে রাখা হয়। পরীক্ষার্থী হাসিবুল ইসলাম জানান, ফরম পূরণে ২৭০০...
Developed by BDITHOST