মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় তানোর উপজেলার ধামধুম থেকে ভূষনা মাদার খাল এবং দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে জানানো হয়, বিএমডিএ কর্তৃক ধামধুম থেকে ভূষনা মাদার খালের ৩ কিলোমিটার এবং এলজিইডি কর্তৃক দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত ৫.৫৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বর্তমানে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। ধামধুম-ভূষনা খালের দুই পাড়ের সগুনা, মাকরান্দা, শিররামপুর ও সাতপুকুরিয়া মৌজার প্রায় ৬৮০ বিঘা জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা নদী থেকে পানি সরবরাহের জন্য পন্টুন ও পাম্প স্থাপনের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে সৌরবিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে এসব জমিতে সেচ দেওয়া সম্ভব হবে।...
Developed by BDITHOST