সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্য ও ইরানী কারিগরদের হাতে নির্মিত মনোমুগ্ধকর ঐতিহাসিক ভাগনা মসজিদ। এখনো শৈল্পিক সৌন্দর্যে মন কাড়ে এলাকাবাসীর। ঐতিহাসিক এই মসজিদ নিয়ে এলাকায় রয়েছে যেমন কল্পকাহীনি তেমন এর মুগ্ধতা ছড়িয়ে মাথা উঁচু করে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে এই মসজিদটি। তানোর উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতিক সরনজাই ইউপির ভাগনা সিধাইড় মসজিদ। রাজশাহী জেলার উত্তর-পশ্চিম কোণে প্রায় ৩০ কিলো মিটার দূরে শিবনদী এবং বিলকুমারীর পশ্চিমপাড়ে বরেন্দ্র ভূমির প্রাণকেন্দ্র তানোর উপজেলা। তানোর থানা গঠিত হয় ১৮৬৯ সালের ফেব্রুয়ারি মাসে এবং থানাকে উপজেলায় উন্নীত করা হয় ১৯৮৩ সালে। তানর হতে ‘তানোর’ শব্দটির উদ্ভব। তানর অর্থ তান-রহিত অর্থাৎ জীবন স্পন্দনহীন, নিস্প্রভ ও নিরানন্দ জনপদ। পুরাকালে গাছপালাহীন মরুপ্রায় এ অঞ্চলে জনপদ বলতে তেমন কিছুই ছিল না। কালের আবর্তে ধীরে ধীরে...
Developed by BDITHOST