মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে চুরি হওয়া একটি তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনা এবং তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের কৌশলগত নেতৃত্বে পরিচালিত অভিযানে এই সাফল্য আসে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলী তার পিতা মো. আব্দুল করিমের তিন চাকার ইঞ্জিনচালিত ভুটভুটি চুরির ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ জুন রাত ৮টার দিকে বাড়ির উঠানে রাখা ভুটভুটিটি অজ্ঞাতনামা চোরচক্র চুরি করে নিয়ে যায়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি করেও ভুটভুটির সন্ধান পাননি। মামলার পরপরই তানোর থানা পুলিশ ঘটনার তদন্ত...
Developed by BDITHOST