মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিবন্ধিত জেলেদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) তানোর উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিল ও জলাভূমিগুলো শুধু মাছের উৎস নয়, এগুলো জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। জবই বিল ও আশপাশের বিলগুলো রক্ষা করতে স্থানীয় জনগণ, জেলে সম্প্রদায় ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী বলেন, অবৈধ জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকার ও জলাশয়...
Developed by BDITHOST