মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার হাসনাপাড়া চোরখৈর গ্রামে দীর্ঘদিন ধরে একটি খাস খতিয়ানভুক্ত ৫৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। ভুক্তভোগী মোঃ শফিকুল ইসলাম দাবি করেন, তিনি ২০১৮ সালে নোটারির মাধ্যমে উক্ত জমি ক্রয় করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে দেখভালের দায়িত্ব গ্রহণ করেন। তার অভিযোগ, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে এবং চলাচলের পথ বন্ধ করে দেয়। এ সময় বাধা দিলে তারা লাঠিসোটা, রড ও সাবল নিয়ে হামলা চালায়। এতে শফিকুল ইসলামের স্ত্রীসহ...
Developed by BDITHOST