মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে যাওয়ার সময় জামায়াতে ইসলামীর সমর্থক এক পিতা ও পুত্রের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাসিকুল ইসলাম (২৩) ও তার পিতা মফিজ উদ্দিন (৬২)। এ ঘটনায় আহত মাসিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলাটি থানায় মামলা নম্বর–৩ হিসেবে নথিভুক্ত হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের গাল্লা স্কুলপাড়া গ্রামে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী–১ (তানোর–গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন মাসিকুল ইসলাম ও তার পিতা। তারা গাল্লা স্কুলপাড়া গ্রামের...
Developed by BDITHOST