মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় তানোর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তানোর ও মুন্ডুমালা পৌর সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির জিয়া মঞ্চের সদস্য রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক নূরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদ মণ্ডল, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক নুর হাসান মাহমুদ রাজা,...
Developed by BDITHOST