মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তানোরের গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতীক) মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন বলেন, “দেশের গণতন্ত্র আজ চরম সংকটে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হলে দেশে আবার গণতন্ত্র, ন্যায়বিচার ও...
Developed by BDITHOST