মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা-এ ঝড়ে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে তার ছিঁড়ে যাওয়ার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭টি গরু ও ২টি শিয়ালের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার লোবাতালা ব্রিজের পূর্ব পাশে একটি ফসলি জমিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বয়ে যাওয়া ঝড়ের কারণে ওই এলাকার একটি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ে। একপর্যায়ে মূল বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পাশের জমিতে পড়ে যায়। এতে জমির একটি বড় অংশ বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুর্ঘটনার সময় ওই জমিতে কয়েকটি গরু ঘাস খাচ্ছিল। বিদ্যুতায়িত স্থানে প্রবেশ করতেই ঘটনাস্থলেই ৭টি গরুর মৃত্যু হয়। একই সঙ্গে জমির আশপাশে থাকা ২টি বুনো শিয়ালও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। প্রাণীগুলোর আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত...
Developed by BDITHOST