মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা-এ বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, ড. আব্দুল মজিদ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এর অনুমোদিত ডিলাররা অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আলমগীর হোসেন ও অ্যাডভোকেট মোঃ আব্দুল কাদির। মতবিনিময় সভায় কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর...
Developed by BDITHOST