নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১০:৪২। ২৫ মার্চ, ২০২৬।

তানোরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযানে জরিমানা

মার্চ ২৪, ২০২৬ ৮:৪৮
Link Copied!

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর থানার মোড়ে হোটেল ও ভোজ্যতেল সংক্রান্ত অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে একটি হোটেলকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাছ বিতরণ করলেন ভূমিমন্ত্রী

এছাড়াও রুচিতা হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। হোটেলটির সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

অভিযান চলাকালে খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, সংরক্ষণ পদ্ধতি এবং ভোজ্যতেলের ব্যবহার যাচাই করা হয়। এসময় অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী অফিসার নাইমা খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। যারা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।