মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে গৌরব ও স্মৃতিচারণের এক অনন্য উপলক্ষ। বৃহস্পতিবার ভোর ৬টা ৪ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে সকাল ৮টায় তানোর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ রানা। জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, স্বাধীনতা অর্জন সহজে আসেনি বরং ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষ তা অর্জন করেছে। তিনি...
Developed by BDITHOST