মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে সরকারি আব্দুল করিম সরকার ডিগ্রি কলেজের জমি দখল করে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করলেও তা পাঁচ দিনেও আদালতে প্রেরণ না হওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে ১৯৭১ সালে প্রতিষ্ঠিত কলেজটির তানোর মৌজায় দশমিক ৭১ একর জমি তানোর রাজশাহী সড়কের গোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত যার দাগ নম্বর ১৫৪৪। কলেজের আয়ের জন্য বেসরকারি আমলে অস্থায়ীভাবে টিন কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত একটি দোকানঘর ভাড়া দেওয়া হয়। অভিযুক্ত লিটন ডেকোরেটরের মালিক মো আনিসুর রহমান দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে দোকানটি দখলে রেখে দেন। কলেজ কর্তৃপক্ষ একাধিকবার ভাড়া পরিশোধ ও জায়গা ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দিলেও তা উপেক্ষা করা হয়। অভিযোগ রয়েছে গত ১৯ এপ্রিল থেকে...
Developed by BDITHOST