মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদের দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং নিয়মিত অফিসে অনুপস্থিতি নিয়ে কৃষক ও সেবা প্রত্যাশীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে মিটিং, প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজের অজুহাতে তিনি প্রায়ই অফিসের বাইরে থাকেন। ফলে প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সেবা নিতে এসে অনেক কৃষককে ফিরে যেতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে সাইফুল্লাহ আহমেদ প্রায় সাত বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি কয়েকজন কৃষক অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ কৃষি পরামর্শ, সার-বীজ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সরকারি কৃষি প্রণোদনা বিষয়ে জানতে অফিসে গিয়ে অনেক সময় কর্মকর্তাকে পাওয়া যায় না। উপজেলার এক কৃষক আব্দুল হান্নান বলেন, “আমরা জমির বিভিন্ন সমস্যা নিয়ে কৃষি অফিসে যাই। কিন্তু...
Developed by BDITHOST