রাজশাহী,তানোর প্রতিনিধিঃ রাজশাহীর তানোর পৌরসভার আলোচিত মহল্লা ঠাকুর পুকুর মাদকে ভরপর বলে অভিযোগ উঠেছে। এখানে এক পরিবারের সাত জন ও অপর পরিবারের তিন জন প্রকাশ্যে মাদকের বেচাকেনা করছে। এসব দেখে মনে হয় এদের কাছে প্রশাসন ঠুটোঁ জগন্নাথ। জানা গেছে, ঝাঁক্কি, বাটালু, ইয়াবা, হেরোইন, ডক্সিক্যাপ, হুঁক্কী ও মণিপুরি চটাগাঁজাসহ বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যের সহজলভ্যতায় রীতিমতো মাদকে ভাসছে ঠাকুর পুকুর। কখনো কখনো দাদার দেশের জলও (ফেনসিডিল) পাওয়া যায়। হাত বাড়ালেই মেলে মাদক, যে কারণে মাদকাসক্তদের তৎপরতা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে এলাকায় বৃদ্ধি পেয়েছে ছিঁচকে চোরের উপদ্রব। এলাকায় প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো চুরির ঘটনা ঘটছে। আইনপ্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত থাকলেও বন্ধ হচ্ছে না ঠাকুর পুকুরের মাদকের হাট।এসব হাটের ক্রেতা হচ্ছে এলাকার উঠতি বয়সের তরুণ-যুবক। তারা মাদকের অর্থের যোগান দিতে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন...
Developed by BDITHOST