জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা বাজারে অবস্থিত উপজেলা ইমারত নির্মাণ-শ্রমিক কার্যালয়ে বিএনপি ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন- বিএনপি নেতা শিকদার ফারুকুজ্জামান ছোট্ট। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন- গত বুধবার (২ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ভাঙ্গা পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষনা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আওয়ামী পন্থি অনেক সদস্যের নাম...
Developed by BDITHOST