অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অতি আগ্রহ দেখানো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তিনি কবে ফিরবেন— সেটা তার ও তার পরিবারের সিদ্ধান্ত। এ নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই।’ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫’-এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন, এমন আলোচনার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার এ রকম কিছু জানা নেই। ও রকম কোনো কিছু আমাদের কালকে মিটিংয়েও আলোচনা হয়নি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের শিগগিরই দেশে ফেরা নিয়ে যে...
Developed by BDITHOST