স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে তাহেরপুর পৌরসভা কর্তৃপক্ষ। শুক্রবার (১০ এপ্রিল) সাড়ে এগারোটায় তাহেরপুর পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে জনাব মাহবুবুল ইসলাম সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে পৌরসভার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং জনসেবার মান উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তার নেতৃত্বে নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, যা পৌরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বক্তারা আরও বলেন, তার উদ্যোগে তাহেরপুর পৌরসভায় ডাম্পিং স্টেশন স্থাপন, সিসি...
Developed by BDITHOST