স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূরীকরণে ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করেছে তাহেরপুর পৌরসভা। পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে স্বস্তি ফিরতে শুরু করেছে স্থানীয় জনসাধারণের মাঝে। পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছিল জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে চরম ভোগান্তিতে পড়ছিলেন এলাকাবাসী ও পথচারীরা। এই পরিস্থিতি মোকাবিলায় পৌর প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে ড্রেন থেকে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করছেন। এতে পানি চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, জনসাধারণের ভোগান্তি কমানো এবং পরিচ্ছন্ন...
Developed by BDITHOST