অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের বিশ্বম্বপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে তিন ভাবিকে ছুরিকাঘাত করেছেন আইনুল হক (১৮) নামে এক যুবক। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের আমড়িয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আইনুল হক পলাতক রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আমড়িয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলের মধ্যে তিনজন বিবাহিত। তারা একসঙ্গে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারে নানা বিষয়ে ঝামেলা চলে আসছিল। এর প্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে জামাল মিয়ার ছোট ছেলে আইনুল হক ঘরে থাকা তার তিন ভাবি স্বপ্না বেগম (৩৫), মর্জিনা বেগম (৩০) ও ইয়াসমিনকে (২৬) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে আইনুল হক পালিয়ে যান।...
Developed by BDITHOST