স্টাফ রিপোর্টার: পুলিশের ছোড়া ছররা গুলিতে চোখে আঘাতপ্রাপ্ত তিন শিক্ষার্থীকে বিদেশে (ভারত) চিকিৎসার জন্য পাঠাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই তিন শিক্ষার্থীর উন্নত চিকিৎসার খরচ বহন করবে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১১ মার্চ সন্ধ্যায় বিনোদপুর বাজারে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় তাদের চোখে আঘাত লাগে। তাদের রাজশাহী মেডিকেল কলেজ ও পরে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, বুধবার (২২ মার্চ) আহত ওই তিন শিক্ষার্থীকে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ফেরত পাঠানো হয়। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাদের বিদেশে চিকিৎসার নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তারা হলেন-বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের শেষ বর্ষের ছাত্র মিসবাহুল ইসলাম, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র...
Developed by BDITHOST