অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে সদ্যই ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে রয়েছে। দলটির বেশিরভাগ নির্বাচিত বিধায়ক বিদ্রোহ করেছেন। তারা প্রতিষ্ঠাতা প্রধান মমতা ব্যানার্জিকে ‘মাইনাস’ করে দিয়ে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জি নামে একজনকে নির্বাচিত করেছেন। দলটির মোট ৫৮ জন বিধায়ক ঋতব্রতকে সমর্থন জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি দেন। যা স্পিকার রাথিন্দ্র বোস গ্রহণও করেছেন। এমনকি বিরোধী দলের জন্য বিধান সভায় যে রুম আছে সেটির চাবিও ঋতব্রতকে তুলে দিয়েছেন স্পিকার। এরমধ্যে কলকাতার মেয়র ও মমতার কাছের লোক ফিরহাদ হাকিমও মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। যা মমতার জন্য আরেকটি বড় ধাক্কা। সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে বলেছে, বিধানসভা নির্বাচনে হারার মাত্র এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রথমে বিধায়করা বিদ্রোহ করেছে। সর্বশেষ মেয়র...
Developed by BDITHOST