অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উত্তরে একটি স্কুলে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। উপ-স্বরাষ্ট্রমন্ত্রী পোলাপি সুয়ানচুই স্থানীয় সম্প্রচারমাধ্যম থাই পিবিএসকে জানিয়েছেন, ননথাবুরি প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে হামলায় দুই শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। পোলাপি জানান, আহত শিক্ষার্থীদের কেউ গুলিবিদ্ধ হয়নি। হামলার সময় আতঙ্কে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমে কর্তৃপক্ষের বরাত দিয়ে বলা হয়েছে, হামলাকারী ওই স্কুলেরই এক কিশোর শিক্ষার্থী ছিল এবং সে মারা গেছে। তবে তাকে পুলিশ গুলি করে হত্যা করেছে, নাকি সে আত্মহত্যা করেছে— এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদন পাওয়া গেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ব্যাংককের সরকারি ভবনে সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। এমন ঘটনা...
Developed by BDITHOST