স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ জাহেদ উর রহমান বলেছ্নে, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআই-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দক্ষ নির্মাতা তৈরিতে বিসিটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ...
Developed by BDITHOST