স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বির্নিমাণের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে মহানগরীর দপ্তর সংস্থার প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২টায় নগর ভবনে সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় সম্মিলিতভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। সভায় অতিথিবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন রাসিক প্রশাসক। এরআগে নগর ভবনে আগমনে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান তিনি। সভায় বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ জিললুর রহমান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম তুহিনুর আলম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম,...
Developed by BDITHOST