অনলাইন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে গত সপ্তাহে বড় ধরনের রদবদল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই রদবদলের মাত্র এক সপ্তাহ পরেই গুরুত্বপূর্ণ পদ থেকে দুই সংসদ সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দলীয় সূত্র বলছে, যাদবপুরের সংসদ সদস্য সায়নী ঘোষকে যুব তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় যুবনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দলটি এক চরম অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সূত্র বলছে, দক্ষিণ কলকাতার সংসদ সদস্য মালা রায়কেও তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নদীয়া জেলার কালীগঞ্জের তৃণমূল সংসদ সদস্য আলিফা আহমেদ তার জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস বড় ধরনের সংকটে পড়েছে। দলটির...
Developed by BDITHOST