স্টাফ রিপোর্টার : রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন জেলার ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করার জোর দাবি জানান। তারা বলেন, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্পখাতগুলো স্থবির হয়ে আছে এবং নতুন বিনিয়োগ আসছে না। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না পাওয়ায় সেটি...
Developed by BDITHOST