অনলাইন ডেস্ক : ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করায় পরপর দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলন শুরু করার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। মঙ্গলবার সিজেপির নেতারা বলেছেন, সুপ্রিম কোর্ট পুলিশকে দায়ের করা সব এফআইআরের তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। এতে সরকার এটিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হেনস্তা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দলটি। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরসহ অন্যান্য স্থানে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনে দায়ের করা একাধিক আবেদনের শুনানি গ্রহণ করেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। শুনানি শেষে সুপ্রিম কোর্ট শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর বা বলপ্রয়োগমূলক পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অতীতে কোনো অপরাধের...
Developed by BDITHOST