অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। সিরিজ সমতায় ফেরার মিশনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে স্বাগতিকরা। ইতোমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ। দুই পরিবর্তন করে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন একজন করে স্পিনার ও পেসার। এই তালিকায় আছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলবেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। ২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা। ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না...
Developed by BDITHOST