স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাই মালামালসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন হোসেনকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একইসাথে আলামিনের সহযোগীকেও গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিন (৪০) পৌর সদরের আব্দুল বারীর ছেলে। এছাড়া আলামিনের সহযোগী জুয়েল শেখ (৩৯) পৌর সদরের সিংগা পূর্ব পাড়ার আলাল শেখের ছেলে। বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামীদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ী আলামিনের জন্মস্থান পাবনা জেলায় হলেও দীর্ঘদিন থেকে থানা ভবনের পাশেই বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিলো। কখনো নিজেকে থানার স্টাফ আবার কখনো থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে আলামিনের বিরুদ্ধে। এর আগেও মাদক বিক্রি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে...
Developed by BDITHOST