নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৪:০০। ২৫ মে, ২০২৬।

দুর্নীতিমুক্ত জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে : ভূমিমন্ত্রী

মে ২১, ২০২৬ ১১:৪৮ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : দুর্নীতিমুক্ত জনবান্ধব অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে। বৃহস্পতিবার (২১ মে) তেজগাঁওস্থ ভূমি ভবনের সভাকক্ষে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু একথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সকল ভূমিসেবা বিষয় সচেতনতা তৈরিতে কাজ করছি; এ মন্ত্রণালয় জনসেবামূলক প্রতিষ্ঠান এবং সেটা যেন আরো গ্রহণযোগ্য হয় সেজন্য আমরা সকল কার্যক্রম হাতে নিয়েছি। এ মেলার মধ্য দিয়ে সারা দেশে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে। যারা ফরিয়া, যারা মন্ত্রণালয়ের ভেতরে বা বাইরে থেকে দুর্নীতির চেষ্টা করে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে সততা, নিষ্ঠার সাথে আমরা জনগণের ভূমিসেবা নিশ্চিত করতে চাই। সেবার মনোভাব বাদ দিয়ে যদি কেউ শাসকের মনোভাব পোষণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী আরো জানান, ভূমি সংক্রান্ত মামলা জট কমাতে আমরা দ্রুতই সংসদে একটি বিল আনবো। আমরা ভূমির সকল সেবা একটি ছাতার নিচে আনতে কাজ করছি।

আরও পড়ুনঃ  নগরীতে ১০১ জনের হাতে ফিরল হারানো মোবাইল ফোন

মন্ত্রী আরো বলেন, আমরা এদেশের মানুষ সবসময় দখলদারদের প্রতিহত করেছি নিজেদের জমিজমা ও পরিবারকে রক্ষা করার জন্য। বিদেশিদের মধ্যে আমাদের কোন প্রভু নাই, সকলে আমাদের বন্ধু। এদেশের জনগণের জন্য যেটা ভালো হয় আমরা সে ব্যবস্থা নেব।

আরও পড়ুনঃ  গরমে পথচারীদের মাঝে ‘শুভেচ্ছা রিয়েল এস্টেট’র শরবত ও বিস্কুট বিতরণ

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘ভূমির জটিল সমস্যাগুলো একদিনে সমাধান সম্ভব নয়। তবে আমরা একটি টেকসই ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।’ তিনি আরো জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের ফলে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরো সহজ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। তিনি আরো বলেন, ৬১ টি জেলায় ভূমি ভবনের নাগরিক সেবা কেন্দ্রের মতো দ্রুতই নাগরিক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।

আরও পড়ুনঃ  আম ও পশু পরিবহনে থাকছে না স্পেশাল ট্রেন

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলের মধ্য থেকে ৩টি স্টলকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্য অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।
#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।