স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তোলা হবে। ভালো মানুষের জন্য নগরীকে আরও বসবাস উপযোগী করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বুধবার বেলা সাড়ে ১১টায় আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, “৩৪ বছর আগে গণতন্ত্রের মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি নগরবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের মানুষ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”...
Developed by BDITHOST