স্টাফ রিপোর্টার : রাজশাহী দূর্গাপুর থানা এলাকা হতে চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সাকবর আলী (৫০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী । সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (৮ আগস্ট) রাত্রী ১০:১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দল রাজশাহী দূর্গাপুর থানাধীন তেওরকুড়ি বাজার হতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে দূর্গাপুর থানার চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ সাকবর আলী (৫০), পিতা-হযরত আলী, সাং-তেওরকুড়ি, থানা-দূর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, বাদী (ভিকটিম) মোছাঃ রুপালী বেগম (৪৬) তার শিশু সন্তানকে নিয়ে শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। আসামি মোঃ সাকবর আলী (৫০) ভিকটিমের রুমের টিন কেটে প্রবেশ করে ভিকটিমকে জড়িয়ে ধরে এবং শরীরের বিভিন্ন স্পর্র্শকাতর জায়গায় স্পর্শ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে।...
Developed by BDITHOST