নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬ ১০:৩৯ 👁️ ৫৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে হবে।
রোববার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

মন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান চালিকাশক্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনগণমুখী প্রশাসন গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে, যা পূরণে প্রশাসনের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি বলেন, শুধু আনুষ্ঠানিক কর্মশালা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জনগণের বাস্তব কল্যাণে তার প্রতিফলন ঘটাতে হবে। সরকারি কর্মকর্তাদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দেশের পরিসংখ্যান ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সঠিক তথ্য ছাড়া কার্যকর নীতি প্রণয়ন সম্ভব নয়। তাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
তিনি কৃষি, রেমিট্যান্স ও কারিগরি শিক্ষাকে অর্থনৈতিক উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি কৃষিনির্ভর শিল্পের বিকাশ, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নই প্রশাসনের প্রধান দায়িত্ব। নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা অঙ্গীকার বিধি অনুযায়ী বাস্তবায়নে কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিটিই বরখাস্ত

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম। #

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।