স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪মে-২৫)) সকাল সাড়ে ১১ টায়কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। জানা গেছে, কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাঘা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে সমাবেশ শেষে মোটরসাইকেল শোডউন দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাবেব বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল...
Developed by BDITHOST