অনলাইন ডেস্ক : দেশের মানুষ পিআর পদ্ধতি কোনোদিন প্রেকটিস করেও নাই, সেটি জানেও না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, এই দেশের মানুষ জানতে চায় তার প্রতিনিধি কে, তাদেরকে সরাসরি দেখতে চায়। এই দেশের মানুষ পিআর পদ্ধতি কী, সেটি কোনোদিন প্রেকটিস করেও নাই, সেটি জানেও না। জনগণ তার প্রতিনিধিকে সরাসরি দেখতে চায়, নির্বাচিত করতে চায়, দায়বদ্ধ করতে চায় এবং তাকে জবাবদিহির আওতায় আনতে চায়। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে বিএনপির চিকিত্সক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন ডা. এ জেড এম...
Developed by BDITHOST