স্টাফ রিপোর্টার : তাপপ্রবাহে টানা বেশ কয়েক দিন অতিষ্ঠ জনজীবন। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই করেছে। তবে গতকাল বৃহস্পতিবার থেকে দেশে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ২ মিলিমিটার, আর সর্বোচ্চ ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়। এরই মধ্য তাপমাত্রা কমার সুখবর দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার ঢাকাসহ দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায়...
Developed by BDITHOST