অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগে একটি দল চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পাহারা দিত। সেই সিস্টেম ও চাঁদাবাজি এখন আরেকটি দল টিকিয়ে রাখছে। আমরা স্পষ্ট বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, এই দুর্নীতি ও মাফিয়ার পতন চেয়েছি।’ সোমবার (১৪ জুলাই) বেলা দুইটার দিকে পটুয়াখালী শহরের সার্কিট হাউস চত্বরে আয়োজিত এনসিপির পথসভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। এর আগে বেলা ১১টার দিকে পথযাত্রা শহরের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ শাহিন, পটুয়াখালী জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা...
Developed by BDITHOST